দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২২ আগস্ট) রাত ৩টা ৫০ মিনিটের দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে এ সময় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দ করা গাঁজা বিধি অনুযায়ী ধ্বংস করা হবে।
এমএস/